চট্টগ্রামে কর্মীদের ভিড়ের চাপে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন- সাবেক মেয়র নাসির

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রামে দলের এক অনুষ্ঠানে নেতা-কর্মীদের ভিড়ের চাপে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রী-উপমন্ত্রীও ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এই সভা আয়োজন করা হয়েছিল।

স্মরণ সভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যখন ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হচ্ছিলেন,তখন নেতা-কর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে।

ভিড়ের চাপে দরজা ভেঙে আ জ ম নাছির আহত
এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে নাছির ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।

দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের বেঁচে গেলেও তা পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের উপর।

নাছির মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসা নিতে মেডিকেলে গেছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন একটি ক্লিনিকে আছেন।”

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন