চকরিয়া পৌর বাসটার্মিনালে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে আল্টিমেটাম

চকরিয়া প্রতিনিধি।। ঃকক্সবাজারের চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালকে কেন্দ্র করে চাঁদাবাজী, দখলবাজি, যাত্রী হয়রানিসহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালস্থ আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে মালিক শ্রমিকের যৌথ মিটিং এ পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কামাল আজাদ বলেন, বাংলাদেশের বিভিন্ন বাসটার্মিনালের দিকে লক্ষ্য করলে দেখা যায়, টার্মিনাল কেন্দ্রিক বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে এই অঞ্চলের মালিক শ্রমিকদের নিয়ে “বৃহত্তর চকরিয়া সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ” এর যাত্রা।

উক্ত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে নব-নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামকে সভাপতি, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কামাল আজাদকে সিনিয়র সহ-সভাপতি, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদকে সাধারণ সম্পাদক, লামা-আলীকদম রোড কমিটির সম্পাদক রফিক উদ্দিনকে সহ সাধারণ সম্পাদক, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়াও উক্ত কমিটিতে চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন কোম্পানি,সদস্য,চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ সদস্য ও লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদকে সদস্য করে ৮ (আট) সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 2 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 3 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 5 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন