অপরাধ ডেস্ক।।পৃথিবীতে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় ও নির্ভয় আশ্রয় বাবা। একমাত্র বাবাই তার মেয়েকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখতে পারেন। কিন্তু সম্প্রতি এক বাবাই তার মেয়ের সর্বনাশ করতে ঝাঁপিয়ে পড়েছেন। ভারতের উত্তরখণ্ডের উত্তরকাশী জেলার বরকোট এলাকায় গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করায় নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে এক তরুণী। এরপর পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করেছে। জানা গেছে, ওই তরুণীর বিয়ে হয়ে গিয়েছিলো। মেলা দেখতে বাবার বাড়ি গিয়েছিলেন তিনি। ওই দিন রাতে পরিবারের সবাই মেলায় গিয়েছিলেন। বাকিরা রাত পর্যন্ত সেখানে থাকলেও, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ওই তরুণী। বাড়িতে কেউ না থাকায়, ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ই ঘুমন্ত মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ৫১ বছরের ওই ব্যক্তি। Post navigation নিলামে তিনটি বাজপাখি ৩ লক্ষ ৩৬ হাজার রিয়ালে বিক্রি OYO এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়ালের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০হাজার কোটি টাকা!