গুগলে চাকরি পেতে যাচ্ছে ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোট চারজন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:-গুগলে চাকরি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোট চারজন শিক্ষার্থী। জানা গেছে, ডাক পাওয়া চার শিক্ষার্থীর মধে শাহেদ শাহরিয়ার এবং তামিম আদ্দারী গুগলে যোগদানের জন্য ইতোমধ্যে আয়ারল্যান্ডের ডাবলিনের জন্য পাড়ি জমিয়েছেন। তামিম আদ্দারি কুমিল্লা ক্যাডেট কলেজ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং শাহেদ শাহরিয়ার রংপুর জিলা স্কুল হতে মাধ্যমিক এবং রংপুর সরকারি

কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।শাহেদ শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়াও,তিনি ২০১৭ সালের আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট ছিলেন। উল্লেখ্য, তামিম আদ্দারী গুগলের নিউ ইয়র্ক অফিসে ইন্টারভিউ দিয়েছিলেন এবং শাহেদ শাহরিয়ার পোল্যান্ড অফিসে ইন্টারভিউ দিয়েছিলেন। এই দুইজন ছাড়াও নাহিয়ান আশরাফ রাঈদা এবং শারমীন মাহজাবিন রাখী গুগলে ডাক পেয়েছেন। তবে করোনা পরিস্থিতির কারণে এই দুইজন কবে যোগ

দিবেন তা এখনো গুগল থেকে জানানো হয়নি। এদের মধ্যে শাহেদ শাহরিয়ার এবং তামিম আদ্দারি দুইজনই কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী। শারমীন মাহজাবিন রাখী এবং নাহিয়ান আশরাফ রাঈদা একই বিভাগের ২০ এবং ২১ তম ব্যাচের শিক্ষার্থী। এদের মধ্যে শারমীন মাহজাবিন রাখী এই বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের জুরিখে ইন্টারভিউ দিয়ে আসেন। তিনি আমাদেরকে জানান, জুলাইয়ে গুগলের মিউনিখ অফিসে তার যোগদানের কথা থাকলেও

করোনার কারণে কবে যোগ দিবেন তা নিশ্চিত নয়। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যথাক্রমে এ কে হাই স্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল কলেজে পড়াশোনা করেছেন। অপরদিকে নাহিয়ান আশরাফ রাঈদা আমাদেরকে জানিয়েছেন, তিনি গত বছরের জুলাইয়ে সিংগাপুরে ইন্টারভিউ দেন। এই বছরের জানুয়ারিতে গুগলের তাইওয়ানের তাইপেই অফিসে যোগ দেবার কথা থাকলেও করোনার কারণে কবে যোগ দিবেন সেই ব্যাপারে এখনো গুগল থেকে জানানো হয় নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক

হলে যোগ দেবার আশা করছেন তিনি। নাহিয়ান আশরাফ রাঈদা হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। নাহিয়ান আশরাফ রাঈদা এবং শারমীন মাহজাবিন রাখীর সাথে আলাপ করে জানা যায় , বেশ কয়েকটি ধাপে গুগলের রিক্রটিং প্রসেস অনুষ্ঠিত হয়। প্রথমে ফোনকলের মাধ্যমে প্রার্থীর সাথে সম্পূর্ণ প্রক্রিয়া নিয়া আলোচনা করে গুগল।এরপর গুগলের কোন ইঞ্জিনিয়ার ভিডিও কলে ৪৫ মিনিটের একটি ইন্টারভিউ নেয়। এই ধাপ পেরোলে গুগলের

কোন এক অফিসে গিয়ে অনসাইট ইন্টারভিউ দিতে হয়। অনসাইটে ৩-৫ টি ৪৫ মিনিটের ইন্টারভিউ হয়।সদ্য গ্রাজুয়েট হলে সবগুলোই প্রবলেম সল্ভিং ইন্টারভিউ নেয়া হয়। অন্যথায়, একটি সিস্টেম ডিজাইন ইন্টারভিউ নেয়া হয়। সবগুলো ধাপে সফল হলে গুগলের কোন টিমের সাথে কাজ করতে ইচ্ছুক সেই ব্যাপারে জেনে গুগলের সংশ্লিষ্ঠ টিম মনোনীত প্রার্থীর সাথে যোগাযোগ করে।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন