গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার আজমপুর যেতে সময় লাগছে মাত্র ৫ মিনিট

মাজহারুল ইসলাম।।গতকাল রোববার সকালে যান চলাচলের জন্য হাউস বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস ফ্লাইওভার অংশের ২ দশমিক ২ কিলোমিটার খুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন খুলে দেওয়ায় গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার আজমপুর যেতে সময় লাগছে মাত্র ৫ মিনিট। এতে খুশি চালক ও যাত্রীরা। দু’দিন আগেও এই সড়কের যানজট অতিক্রম করতে দীর্ঘ সময় অতিবাহিত করতে হতো যাত্রী ও পরিবহন চালকদের। এতে ভোগান্তি পোহাতেন তারা।

ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন খুলে দেওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে স্বস্তি এসেছে।

এই রুটে যাতায়েতকারী যাত্রীরা জানান, টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা যেতে টঙ্গী বাজার, ব্রিজ, আবদুল্লাহপুরে যানজট ছিল নিত্যাদিনের সঙ্গী। ফ্লাইওভার খুলে দেওয়ায় মাত্র ৫ থেকে ৬ মিনিটে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন থেকে উত্তরার আজমপুর যাওয়া যাচ্ছে। যদি ফ্লাইওভারটি পুরোপুরি খুলে দেওয়া হয় এবং বিআরটি প্রকল্পের কাজ শেষ হয় তাহলে ভোগান্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।

উল্লেখ্য, বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ভিত্তি স্থাপন হয় ২০১২ সালে। প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। কিন্তু নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। সবর্শেষ সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটি কর্তৃপক্ষ জানান ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে যানচলাচল শুরু হবে।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন