গাজায় ইসরায়েলি সামরিক হামলায় ৫২ জন নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট।।গাজায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র।

বুধবার (২১ মে) গাজা শহর,নুসাইরাত এবং মাগাজি ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান ও ট্যাঙ্ক হামলায় এই প্রাণহানি ঘটে।এদিকে মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় কয়েক ডজন ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিলেও, বাস্তবে এই সাহায্য এখনো প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায়নি।

ইসরায়েল দাবি করেছে যে তারা ১১ সপ্তাহের অবরোধের পর ৯৩ টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে।তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ট্রাক গাজা প্রবেশ করতে পেরেছে।এই পরিস্থিতিকে গাজায় সাহায্য বিতরণে কাঠামোগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।ত্রাণ সংস্থাগুলো বলছে,এই সহায়তা ‘ব্যাপক কম’।

এমএসএফ (ডক্টরস উইদাউট বর্ডার্স)-এর একজন সমন্বয়কারী বলেছেন,মাসের পর মাস বিমান ও স্থলপথে অবরোধের পর সামান্য কিছু ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া এক ভুল বার্তা দিচ্ছে— যেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, অথচ বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

এদিকে ব্রিটেন,ফ্রান্স ও কানাডা ইসরায়েলের প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।পোপ ফ্রান্সিস বুধবার (২১ মে) এক ভাষণে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত এবং শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন,শিশু,বৃদ্ধ ও অসুস্থদের জন্য এটি জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বৈরুত সফরের সময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি আক্রমণ বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান।তিনি বলেন,ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি ছাড়বে না,এবং তাদের ওপর চালানো ‘নির্মূল যুদ্ধ’ বন্ধ করতে হবে।গাজায় ইসরায়েলি অভিযানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,৫৭৩ জন এবং আহত হয়েছে ১,২১,৬৮৮ জন।তথ্যসূত্র: আল জাজিরা

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন