গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে উপজেলার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক উঠান বৈঠক হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন।

এ সময় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন। তারা বর্তমান সরকারের উন্নয়ন,অগ্রগতি ও সাফল্যকে তুলে ধরে জনগণের মাঝে বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবু কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মো. দুলাল প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু, গোলখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন