গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা (এমপি)।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এস,এম শাহজাদা (এমপি) উপজেলার ৪০টি দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৮০ বান ঢেউটিন এবং প্রত্যেক পরিবারকে গৃহ মেরামত বাবদ ৬ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকার নগদ অর্থের চেক বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস,এম শাহজাদা (এমপি) বলেন, পটুয়াখালী জেলা উপকূলীয় অঞ্চল হওয়ায় গলাচিপা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা।এখানে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়।আর তাদের সহয়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মানুষদের সহায়তা প্রদান করে আসছেন।এরই অংশ হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেছি। ভবিষ্যতেও এ সাহায্য অব্যহত থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি অফিসার আরজু আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, পিআইও খোকন চন্দ্র দাস। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আজিজু রহমান বাবুল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মো. কাওসার তালুকদার, মোফাজ্জেল হোসেন মাসুদ, ফিরোজ আলম, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ কুমার বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন