খেলা হবে যে বলি,এটা কেন বলি? পাবলিক খায়-ওবায়দুল কাদের

মাজহারুল ইসলাম।।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,কথা-বার্তা তলে তলে আর ভেতরে ভেতরে—ওই তলে তলে কথাটা পাবলিক আবার খায় (পছন্দ করে)। খেলা হবে যে বলি,এটা কেন বলি? পাবলিক খায়। জনগণ যেটা চায় সেটাই বলব। জনসভায় যখন বক্তৃতা করব, সেখানে একটু রস-কষ লাগে।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব বিষয়ে খোলামেলা কথা বলেন।

বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও ওই দেশগুলোর মধ্যে কনফ্লিক্টে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা সে বিষয়েও কথা বলেন সেতুমন্ত্রী।ভারত ও যুক্তরাষ্ট্রের কনসার্ন চীন। আপনি বলছেন ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক আছে।সে ক্ষেত্রে কি চীনের সঙ্গে আপনারা দূরত্ব বজায় রাখছেন বা রাখবেন—প্রশ্ন করা হলে কাদের বলেন, ‘আমাদের সঙ্গে দূরত্ব তো নেই।আমাদের অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা আছে।সেটাকে তো আমরা বাইপাস করতে পারব না।তাদের সাহায্য আমরা নিচ্ছি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির পুনরুল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কারো সঙ্গে শত্রুতা চাই না।সবার সঙ্গে বন্ধুত্ব;এটাই আমাদের নীতি।আর ফখরুল সাহেবরা যে অর্থে বলেন,সে অর্থে আমরা চিন্তা করিনি।এখানে ভারত আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার অর্থ এই নয় যে,তারা আমাদের ইলেকশনে এসে ইন্টারফেয়ার করবে।আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এমন উদ্ভট কল্পনা আমরা করি না।আমাদের ক্ষমতায় বসাতে পারে আমাদের দেশের জনগণ,অন্য কোনো দেশ নয়।

বিএনপি পরিষ্কারভাবে বলেছে নির্বাচন হতে দেবে না। সাধারণ মানুষের প্রশ্ন নির্বাচন আদৌ হবে কি না—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করতে তিনি বলেন,নির্বাচন সময় মতো হবে, সংবিধান অনুযায়ী।কারো স্বার্থে বশীভূত হয়ে নির্বাচনি প্রক্রিয়া আসবে না।’

তিনি বলেন,ইলেকশনে আওয়ামী লীগ হেরে গেলে তখনই বিএনপির চোখে একমাত্র অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।আমরা হেরে গেলেই তাদের জন্য নির্বাচন ভালো।নির্বাচন বিশ্বাসযোগ্য।এখন আমরা সুইসাইড করব নাকি বিএনপির জন্য? তারা তো যে কোনো মূল্যে ইলেকশনে জিততে চায়,ওই সুবিধাগুলো চায়।এখন এই গ্যারান্টি তাদের কে দেবে? ইলেকশন কমিশন দেবে যে,ইলেকশনে তোমরাই জিতবে।এই গ্যারান্টি না দিলে তারা তো আসবে বলে মনে হয় না।

বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,বিএনপির বুলির বেলুন,ফাঁপানো বেলুন চুপসে যাবে। জনগণ ছাড়া তো কিছু হয় না।আন্দোলন করবেন,পাবলিক লাগবে।পাবলিক অংশগ্রহণ করেছে আন্দোলনে এমন কিছু দেখাতে পারেননি।নেতাকর্মীদের নিয়ে কিছু কর্মসূচি পালন করেছেন।এ দিয়ে বাংলাদেশে সরকারের ক্ষমতাচ্যুতি সম্ভব না।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,আমরা প্রস্তুত আছি,অশান্তি করলে অশান্তির জবাব আছে।তারা প্রস্তুত আমরাও প্রস্তুত।তারা নির্বাচনে বাধা দিতে প্রস্তুত,আমরা নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত।’

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন