খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি।।খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মৃত রাকিব ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিব আশিবিঘার একটি সেলুনে বসে ছিলেন। হঠাৎ দুই ব্যক্তি সেলুনে ঢুকে তাকে টেনে বাইরে রাস্তায় নিয়ে যান।এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করা হয়।রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য রয়েছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন উজ জামান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬

    খুলনা প্রতিনিধি।।একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে,তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন,“একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়,সেই কথা তারা বলেছে।” সোমবার দুপুরে খুলনা নগরের খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ ২২ বছর পর খুলনায় এসে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছালে নেতা-কর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।মঞ্চে উঠেই তিনি হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।প্রায় ২৭ মিনিট ধরে বক্তব্য দেন বিএনপির এই শীর্ষ নেতা। জনসভায় কারও নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, “আমরা দেখেছি,একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে বলেছেন—যেসব নারী,যেসব মা–বোন কর্মসংস্থানের জন্য বাইরে যান,তাদের সম্পর্কে এমন একটি শব্দ ব্যবহার করেছেন,যা আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হয়।এই ধরনের মন্তব্য এ দেশের জন্য কলঙ্কস্বরূপ।” তিনি বলেন,বাংলাদেশের নারীরা শিক্ষা,কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।তাদের সম্মান ও অধিকার খর্ব করার যেকোনো প্রচেষ্টা দেশ ও সমাজের অগ্রগতির পরিপন্থী। জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় অবস্থান ও রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    প্রেমের টানে সীমান্ত অতিক্রম, পুলিশের মানবিক পদক্ষেপে সুসম্পন্ন হলো অনৈতিক ঝুঁকি
    • newadminnewadmin
    • জানুয়ারি ৭, ২০২৬

    খুলনা প্রতিনিধি।।বিগত ৫ জানুয়ারি ২০২৬ রাতে দৌলতপুর থানার আকস্মিক পরিদর্শনে যান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাহিদুল হাসান,বিপিএম (সেবা)। পরিদর্শনকালে তিনি নজরে পান হিজাব পরিহিতা এক নারীকে,যিনি নারী হাজতখানায় আছেন।তদন্তে জানা যায়, এটি এক বিরল ও মানবিক গল্পের প্রেক্ষাপট। মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালের ব্লু মুন কলোনির ২১ বছর বয়সী ফারিন আলী তাঁর প্রেমিক তাসিনের সাথে সম্পর্কের গভীরতা পূর্ণ করতে বাংলাদেশে আসেন।ছয় বছর ধরে মুঠোফোনের মাধ্যমে পরিচয় থাকা ফারিন,বৈধ পাসপোর্ট বা যেকোনো ট্রাভেল অনুমতি ছাড়া প্রায় ১৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেট হয়ে খুলনায় পৌঁছান।শেষ পর্যন্ত ৮ জানুয়ারি ২০২৬ তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে ৫ জানুয়ারি ২০২৬, ৯৯৯ কলের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফারিনকে দৌলতপুর থানা পুলিশ হেফাজতে নেয়।ফারিন তখন একেবারেই অসহায় এবং একমাত্র ভাষা হিসেবে হিন্দি ব্যবহার করতে সক্ষম।পুলিশের নজরে এলে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ জাহিদুল হাসান সরাসরি হস্তক্ষেপ করেন। কমিশনার মহোদয় অবিলম্বে বিজ্ঞ আইনজীবী,বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি),ইমিগ্রেশন পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং ফারিনের মানবিক পরিস্থিতি বিবেচনা করে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণের নির্দেশ দেন।এতে ফারিনের স্বামী ও শাশুড়ির আবেগপ্রবণ আকুতি কিছুটা প্রশমিত হয়। এই ঘটনা প্রমাণ করে যে,আইনের কাঠিন্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনা ও দায়িত্ববোধ কখনও অপ্রয়োজনে সীমাবদ্ধ থাকে না।খুলনা পুলিশের এই পদক্ষেপ অনুপ্রেরণা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে আদালত প্রক্রিয়ার মাধ্যমে ফারিনের অবস্থার একটি সুন্দর সমাধান আশা করা হচ্ছে। আইনি-বিশ্লেষণ: ফারিনের বাংলাদেশে প্রবেশ বৈধ না হলেও, পুলিশের মানবিক হস্তক্ষেপ “ভিকটিম সাপোর্ট নীতি” প্রয়োগের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।আইন অনুযায়ী এ ধরনের অবৈধ অনুপ্রবেশ একটি অপরাধ হলেও,পুলিশের দ্রুত ও মানবিক পদক্ষেপ আইন ও নৈতিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার উদাহরণ হিসেবে বিবেচিত।

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 25 views
    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 32 views
    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 31 views
    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 37 views
    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 22 views
    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 26 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 39 views
    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের