ক্ষেপণাস্ত্র ছাড়া রাশিয়ার আগ্রাসন মোকাবিলা সম্ভব নয়-ইউক্রেনের প্রেসিডেন্ট,,জেলেনস্কি

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রুশ বাহিনীকে প্রতিহত করতে এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

শনিবার রাতে ভিডিওবার্তায় ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে এ দাবি জানান।খবর সিএনএনের।

জেলেনস্কি বলেন,ক্ষেপণাস্ত্র ছাড়া রাশিয়ার আগ্রাসন মোকাবিলা সম্ভব নয়।ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কোনো বিকল্প নেই।তারা আমাদের একের পর এক শহর ধ্বংস করে চলেছে।আজ সকালেও বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী।’

এ সময় অত্যাধুনিক ট্যাংক সরবরাহ করায় পশ্চিমা মিত্রদের প্রশংসা করেন জেলেনস্কি।তিনি বলেন,এমন সহায়তা অব্যাহত থাকলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় অবধারিত।

এদিকে পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেনকে ৩২১টি ট্যাংক দেবে বলে জানিয়েছেন দেশটির এক কূটনীতিবিদ।ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলশেঙ্কো শুক্রবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।তবে কোন কোন দেশ কী মডেলের ট্যাংক দেবে,সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন