ক্ষমা চাইলেন-জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক রিপোর্ট।।এবার ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে কাজ করা এক সেনার গত শুক্রবার দেশটির পার্লামেন্টে প্রশংসা করেন স্পিকার (সাবেক) অ্যান্থনি রোটা।এ নিয়ে ট্রুডো কানাডার পার্লামেন্টের পক্ষে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।খবর আল জাজিরা ও সিএনএনের।

হাউস অব কমনসে বুধবার বিকেলে ট্রুডো বলেছেন,এই চেম্বারে যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে,শুক্রবার যা ঘটেছিল তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।এটি এমন একটি ভুল যা পার্লামেন্ট এবং কানাডাকে গভীরভাবে বিব্রত করেছে।

এর আগে গত মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের কথা জানান রোটা।তিনি বলেন,আমাকে অবশ্যই আপনাদের স্পিকার হিসেবে পদত্যাগ করতে হবে।মঙ্গলবার রোটা পুনরায় ওই সেনার প্রশংসা করার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন।

গত শুক্রবার রোটা যখন ইউক্রেনীয় ৯৮ বছর বয়সী ইয়ারোস্লাভ হানকার প্রশংসা করছিলেন তখন পার্লামেন্টে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।হানকা পার্লামেন্টে দর্শকসারিতে বসে ছিলেন।

রোটা সেইদিন হানকাকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেন এবং পার্লামেন্টের সদস্যদের সামনেই তাকে ধন্যবাদ জানান। পরবর্তী সময়ে রোটা বলেন,তিনি জানতেন না হানকা নাৎসিদের হয়ে কাজ করেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়ে ভুল করেছেন।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন