মাজহারুল ইসলাম।।দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে চলছে জি G 20 সম্মেলন।প্রথমবার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ভারত।তাৎপর্যপূর্ণভাবে এদিন,নরেন্দ্র মোদির বক্তব্য উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Russia Ukraine War) প্রসঙ্গ। (G20 Summit Live Updates) সমগ্র মানবজাতিকে একটি পরিবার হিসাবে বোঝাতে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে বার বার শোনা যায় এই কথা ‘বসুধৈব কুটুম্বকম’। আর, G 20-র প্রথম পর্যায়ে আলোচনার বিষয়ও এই ‘ওয়ান আর্থ’। দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শুরু হয়েছে জি G 20 সম্মেলন।প্রথমবার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ভারত। G 20-র দেশগুলোর রাষ্ট্রনেতাদের পাশাপাশি,আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন,ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক,ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ,জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-সহ বিদেশি রাষ্ট্রনেতাদের G 20-র সম্মেলনে স্বাগত জানান নরেন্দ্র মোদি।এর পাশাপাশি,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন,ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক,জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-সহ কয়েকজনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারেন প্রধানমন্ত্রী। শনিবার ভারতের উদ্যোগে G 20-র স্থায়ী সদস্যপদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন।এদিন,মঞ্চ থেকে এই কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি।মোদি বলেন, “সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে এই জোটে জায়গা গ্রহণ করতে অনুরোধ করছি।” তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদির মুখে উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও।তিনি বলেন, “কোভিডকে যখন পরাজিত করতে পেরেছি আমরা,এই সঙ্কটের বিরুদ্ধেও জয়ী হতে পারব।পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে উঠতে সফল হব। সবকা বিকাশ মন্ত্রীই আস্থাহীনতা কাটিয়ে উঠতে হবে।” শনিবার হাতে-হাত রেখে ছবিও তোলেন নরেন্দ্র মোদি,জো বাইডেন,ব্রাজিলের প্রেসিডেন্ট,দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট।একসঙ্গে সেলফি তোলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। Post navigation স্ত্রীকে অতিথির কাছে এক রাতের জন্য থাকার অনুমতি! যে নারীর কারণে ছাত্রলীগ নেতাদের দাঁত ভেঙ্গে দিলো এডিসি হারুন……!