বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল নগরীর গীর্জা মহল্লা থেকে ১৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেন কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত হাসান।

আজ রবিবার (৩০ জুলাই) সকাল ১০.৩০ মিনিট সময় গীর্জা মহল্লা থেকে সুমনকে ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার এস আই (সেকেন্ড অফিসার)মো. আরাফাত হাসান এর সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন।গীর্জা মহল্লা এলাকায় বিক্রের উদ্দেশ্যে সুমন (৪১) নামে এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবাসহ নিয়ে আসেন।

এমন তথ্য সুত্রে সুমনের দেহ তল্লাশী করে দু’শ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করে তাকে আটক করা হয়।

পরবর্তীতে সুমনের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর ৩০ নং ওয়ার্ড কাশিপুর চহঠা মোঃ রাসেল হাওলাদারের বাসা তল্লাশী করে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মৃত আঃ মালেক হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।তিনি জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।