রাজনীতি

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদের আওয়ামী দলীয় মননোয়ন ফরম ক্রয়

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৫:৩১:০৫ প্রিন্ট সংস্করণ

উজিরপুর(বরিশাল)প্রতিনিধি।।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ০২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। ২০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি। এ সময় উজিরপুর উপজেলা ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রীর তৃতীয় দিনের মধ্যে আবিদ আল হাসান সহ ১৫ জন দলীয় মননোয়ন ফরম সংগ্রহ করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান বলেন, দলীয় মননোয়ন দেওয়ার একমাত্র মালিক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসানি আপা। ১/১১ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে প্রথম সারীতে থেকে রাজপথে আনন্দোলন সংগ্রাম করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেছি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। দল যে সিদ্ধান্ত নিবে তা মাথাপেতে নিয়ে উজিরপুর-বানারীপাড়া সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাবো।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা