কুষ্টিয়া দৌলতপুরে হত্যাকাণ্ডের মাষ্টার মাইন্ড উজ্জ্বলের বেডরুম থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।।কুষ্টিয়া দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাত ভর দৌলতপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে উজ্জ্বল সরদারের বেডরুম থেকে একটি আগ্নেয় অস্ত্র ও বাড়ির বিভিন্ন জায়গাতে থাকা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন,মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলা পাড়ায় দুই দল গ্রামবাসী মুখোমুখি অবস্থান করছে এমন সংবাদপ্রাপ্ত হয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দৌলতপুর থানা পুলিশ থানা থেকে রওনা দেয়।ভুরকা হাটখোলা পাড়া থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে হওয়াতে সেখানে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগে।এই সময়ের মধ্যেই সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনা স্থানে পৌঁছানোর সাথে সাথে লোকজন পালানোর চেষ্টা কালে থানা পুলিশ ১০জন কে ঘটনাস্থল থেকে আটক করে।

পুলিশি অভিযানে আটক আসামি রেফেজ জানায় উজ্জ্বল সরদারের বাড়িতে বৈঠক শেষে হামলা চালানো হয়েছে সেখানে আরও আসামি থাকতে পারে এবং হামলায় ব্যবহৃত কিছু থাকতে পারে।তার দেওয়া তথ্য মতে,ইউনিয়ন চেয়ারম্যান ও গ্রাম পুলিশদের সহযোগিতায় দৌলতপুর ও ভেড়ামারা সার্কেলর নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উজ্জ্বল সরদারের বেডরুম থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও তার বাড়ির বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ রামদা,হাসুয়া সহ অস্ত্র উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন