কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-কুষ্টিয়ায় একটি গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) জব্দ করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২টার পরে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে এসব অস্ত্র-গুলি জব্দ করা হয়।

শরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার পরে পান্টি ইউনিয়নের শরিফুল ইসলামের গোয়ালঘরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।

অভিযানে গোয়ালঘর থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে একটি শুটারগান ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেগুলোর জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রাতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।

অভিযানে গোয়াল ঘর থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed