নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের আহ্বান জানিয়েছেন,অন্ধবিশ্বাস নয়, বিবেক ও যুক্তির ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন,“ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের প্রতারণা করা হয়,যারা এ ধরনের প্রতারণা করে তারা সবক্ষেত্রেই প্রতারণা করতে পারে।তাই ভোট দেবে বিবেকের ভিত্তিতে।”
কায়সার কামাল আরও বলেন,তিনি দুর্নীতিমুক্ত এবং ভোটারদের সুচিন্তিত মত অনুযায়ী দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য কার্ড,কৃষক কার্ড ও পরিবার কার্ডে ন্যূনতম দুর্নীতি দেখা দিলে নিজে বাদী হয়ে মামলা করবেন।ভোটকেন্দ্রে ফলাফল গ্রহণের পর বিজয়ের মিছিল করবেন এবং হাসিমুখে বাড়ি ফিরবেন।
![]()










সর্বশেষ সংবাদ :———