সারাদেশ

কাজীপাড়া মেট্রোরেল ষ্টেশন সংস্কার কোটি টাকারও কম খরচে করা সম্ভব

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৫:১৩:৩৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও ১০ নম্বর স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক কোটি টাকারও কম খরচে স্টেশনটি সংস্কার করা সম্ভব হবে।

ডিএমটিসিএল’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “কাজীপাড়া স্টেশন মেরামতে আপাতত খুবই সামান্য অর্থ ব্যয় হচ্ছে।তবে সেটা কোনোভাবেই কোটি টাকা অতিক্রম করবে না।”

তবে মিরপুর ১০ নম্বর স্টেশনের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন।সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হওয়ায় সেগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে।ফলে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন,“১০ নম্বর স্টেশনের ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণের জন্য একটি টিম কাজ করছে। প্রাথমিক হিসাব অনুযায়ী,দুটি স্টেশন মেরামতে ১৩৮ কোটি টাকার বেশি লাগার কথা নয়।”

উল্লেখ্য,গত জুলাই মাসে ডিএমটিসিএল দুটি স্টেশন মেরামতে প্রায় ৩৫০ কোটি টাকা খরচের কথা জানিয়েছিল।এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি মোহাম্মদ আবদুর রউফ।

২০১৭ সালে ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এম এ এন ছিদ্দিক।অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত ৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।তার স্থানে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আবদুর রউফকে।নতুন দায়িত্ব পেয়েই তিনি মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সংস্কার করে দ্রুত চালু করার প্রতি মনোযোগ দেন।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান