নিজস্ব প্রতিবেদক।।বরিশালের কাজিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ পূর্বক তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর অনাগত সন্তানকে অভিনব কৌশল অবলম্বন করে গর্ভপাত ঘটিয়ে হত্যা করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে। আন্ধার মানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এঘটনা ঘটে—–! মানবাধিকার কর্মী রুবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন,আট হাজার টাকায় গর্ভপাত ঘটানো হয়েছে। ভিকটিমের ইজ্জতের মূল্য ৫ হাজার টাকা দেয়া হয়।স্হানীয় মেম্বার-পাতি নেতারা কথিত বিচারের মাধ্যমে ধামাচাপা দিতে ভিকটিমকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। এঘটনায় থানায় অভিযোগ দিতে যেতে না পারে সেজন্য ভিকটিম ও ভিকটিমের পরিবারের সদস্যদের গৃহবন্দি করে রেখেছে! এব্যাপারে কাজীর হাট থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন,অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Post navigation ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে কারাগারে! রাজধানীতে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান-দেড় হাজার কেজি জাটকা জব্দ