নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সালিসি আদালত ICSID–তে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের দায়ের করা আরবিট্রেশন মামলায় লড়াই করার জন্য ব্রিটিশ ল ফার্ম হোয়াইট অ্যান্ড কেইস এলএলপি নিয়োগ দিয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই নিয়োগ ও আইনি সেবার জন্য ঘণ্টায় ১,২৫০ মার্কিন ডলার খরচের অনুমোদন দিয়েছে।
মামলায় এস আলম পরিবার অভিযোগ করেছে,বাংলাদেশ সরকারের সম্পদ জব্দ,বাজেয়াপ্ত ও অন্যান্য পদক্ষেপে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে।তারা ২০০৪ সালের বাংলাদেশ–সিঙ্গাপুর দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আওতায় আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা দাবি করছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “ICSID আরবিট্রেশন জটিল,তাই আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এটি বহু টাকার বিষয়।”





















Recent Comments