নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মে বিকেল ৫টা পর্যন্ত শুধু অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:-সুরক্ষা সেবা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পদের নাম:-অফিস সহায়ক।

গ্রেড:-২০

পদসংখ্যা:-১৫।

শিক্ষাগত যোগ্যতা:-যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অভিজ্ঞতা:-প্রযোজ্য নয়।

বেতন:-৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতনস্কেলে

চাকরির ধরন:-স্থায়ী

প্রার্থীর ধরন:-নারী ও পুরুষ উভয়ই

বয়স:-১ এপ্রিল, ২০২৩ তারিখে সাধারণ প্রার্থী,ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার (নাতি-নাতনি) ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর,২০২২ তারিখের স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

কর্মস্থল:-নির্ধারিত নয়।

আবেদনের শেষ সময়:- ৪ মে, ২০২৩।

By admin