নিজস্ব প্রতিবেদক।।এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি কেজি এলপি গ্যাসের দর ৮৯.৪৮ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ১০৭৪ টাকা।গত মাসে ১২ কেজির দর ছিল ১২৩৫ টাকা,আর এপ্রিলে ছিল ১১৭৮ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৫২ টাকা থেকে কমিয়ে ৫০.০৯ টাকা করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মোঃ হেলাল উদ্দিন, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান,বিইআরসির সচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান। Post navigation বাজেট ২০২৩-২৪: যেসবের দাম বাড়ছে, যেসবের কমছে মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়ে বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়