মাগুরা জেলা প্রতিনিধি।।আজ সারাদেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর।সারা বছর ব্যাটে-বলের ব্যস্ততা ফেলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ ক্রিকেটার ফিরেছেন আপন নীড়ে।এবার মাগুরাতে ঈদ কাটাচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।ঈদের দিনে ক্রিকেট সময় উপভোগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শুরু থেকে গুঞ্জন ছিল যুক্তরাষ্ট্রে স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে এবারের ঈদ কাটাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে শেষ পর্যন্ত ঈদ কাটাতে মাগুরাতে যান সাকিব। মাগুরা শহরের নোমানী ময়দানে বাবা মাশরুর রেজার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছে জানান তিনি।

নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েন সাকিব।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে টেপ টেনিস বলে ব্যাট করছেন সাকিব।এর আগে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেড়াতে দেখা যায় ক্রিকেটের এই মহাতারকাকে।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed