এবার ভারত থেকে প্রথমবার আলু আমদানি করেছে-সরকার

বেনাপোল প্রতিনিধি।।সারাদেশে আলুর দাম ক্রমাগত বাড়ায় এবার ভারত থেকে প্রথমবার আলু আমদানি করেছে সরকার। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিন ট্রাকে করে এক হাজার ৪৮০ বস্তায় ৭৪.০১ মেট্রিক টন আলু ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্ট্রিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ।রপ্তানিকারক পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস ভারত।শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার আলুর চালানটি ছাড়ের কাজ সম্পন্ন হবে।

দেশের বেনাপোল স্থলবন্দর ও হিলি স্থলবন্দর দিয়ে অনুমতিপ্রাপ্ত আলুগুলো আমদানি করা হবে।

সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেওয়ার পর ৭৭টি আবেদনের বিপরীতে সরকার ১২ আমদানিকারককে ভারত থেকে প্রায় ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে,প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার।সে হিসাবে মেট্রিক টন প্রতি আলুর ডিউটি দিতে হচ্ছে ৬৬৮৯.৫০ টাকা।সে মোতাবেক প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬.৭০ টাকা।আলু কেনা,এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলুতে আমদানি কারকের খরচ পড়ছে প্রায় ২৯ টাকা।ফলে বাজারে ৩০-৩২ টাকায় সরবরাহ করা সম্ভব হবে।ফলে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন