নিজস্ব প্রতিবেদক।।কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদের বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এ ছাড়া দুজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী, খুলনা,রংপুর,সিলেট,কুমিল্লা,যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে বলেন,দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed