নিজস্ব প্রতিবেদক।।হবিগঞ্জের চুনারুঘাটের বরমপুরে একটি এককক্ষের বাসা থেকে পরিচালিত বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক মোতায়েন করছে।
পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীর একমাত্র কর্মী। সংস্থার স্থায়ী অফিস বা নিজস্ব প্রকল্প নেই; অন্যান্য এনজিওর সহযোগী হিসেবে কাজ করে।
নির্বাচন কমিশন (ইসি) পাশার পর্যবেক্ষক নিয়োগ অনুমোদন দিয়েছে,যা দেশের মোট দেশি পর্যবেক্ষকের ১৯%। পাশার পর সর্বাধিক পর্যবেক্ষক নিয়োগকৃত সংস্থা CARD, ৩,৫৬১ জন।
স্থানীয়রা জানান, পাশার কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। অতীতে সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, যেমন নারীদের চাকরি দেওয়ার নামে সমস্যা ও পর্যবেক্ষক কার্ড বিক্রি।
ইসি জানিয়েছে,প্রয়োজনীয় শর্ত পূরণের পর সংস্থাগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে।তবে নির্বাচন পর্যবেক্ষক অনুমোদনে যাচাই-বাছাই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মত দিয়েছেন।
![]()











সর্বশেষ সংবাদ :———