একযোগে ১৭ বিচারককে বদলি

নিজস্ব প্রতিবেদক।।দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৭ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে ১১ ডিসেম্বর বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হলো।এ ছাড়া উল্লিখিত ক্রমিক ৪ ও ৬ নম্বরের বর্ণিত বিচারককে দেওয়ানি অবকাশ শেষে আগামী বছরের ১ জানুয়ারি বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হলো।

যাদের বদলি করা হলো:

১. কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শাবনী সুলতানা পলিকে মেহেরপুরের জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

২. কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট মো. জুয়েল রানাকে একই পদে মেহেরপুরের বদলি করা হয়েছে।

৩. নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদকে বদলি করে পঞ্চগড়ের জেলা লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।

8. নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীনকে শেরপুরের একই পদে বদলি করা হয়েছে।

৫. লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোছাম্মৎ নুসরাত জামানকে সিনিয়ার সহকারী জজ হিসেবে ঢাকার আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

৬ লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজকে হবিগঞ্জের সিনিয়ার সহকারী জজ হিসেবে বদলি করা হয়েছে।

৭. মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমীনকে সহকারী সচিব (সহকারী জজ) হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে বদলি করা হয়েছে।

৮. পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে একই পদে বদলি করা হয়েছে।

৯. নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনকে ময়মনসিংহের একই পদে বদলি করা হয়েছে।

১০. হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মো. জাকির হোসাইন নোয়াখালীতে একই পদে বদলি করা হয়েছে।

১১. খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনাব নয়ন বিশ্বাসকে সাতক্ষীরায় একই পদে বদলি করা হয়েছে।

১২. শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম খানকে একই পদে রাজশাহীতে বদলি করা হয়েছে।

১৩. বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খোকন হোসেনকে বরিশালে বদলি করা হয়েছে।

১৪ কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমানকে পাবনায় বদলি করা হয়েছে।

১৫ ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইনকে ভোলায় বদলি করা হয়েছে।

১৬. সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামকে পিরোজপুরে বদলি করা হয়েছে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন