একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট।।গাজা শহরের শেজাইয়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।বুধবার (৯ এপ্রিল) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজা শহরের পূর্ব উপকণ্ঠে একটি বহুতল আবাসিক ভবনে হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছে।ধারণা করা হচ্ছে,এখনো অনেকে নিখোঁজ এবং ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন।হামলায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে,যদিও তার পরিচয় তারা প্রকাশ করেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে,উপত্যকার অন্যান্য অংশে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে,ফলে বুধবার মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী শেজাইয়া বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বলে দাবি করেছিল।

দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে এবং অঞ্চলজুড়ে সেনা পাঠায়। এরপর থেকে গত তিন সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়,তাতে এখন পর্যন্ত ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন