এই পরিস্থিতিতে নির্বাচন কিসের?কী নির্বাচন হবে-শফিকুর রহমান

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি।।লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন,এই পরিস্থিতিতে নির্বাচন কিসের?কী নির্বাচন হবে?এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’

শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এই মন্তব্য করেন।নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন,আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়,তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে।এবং “যদি”র কোনো সুযোগ নেই।সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’

‘মব–সন্ত্রাস’ প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জামায়াত আমির শফিকুর রহমান বলেন,মব সর্বকালে বাংলাদেশে ছিল।এটা ’৭২ সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ (অব্যাহত) করছে।কিন্তু এই মব আমরা চাই না,আমরা মবের ঘোর বিরোধী।দেখবেন,এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নেই।’

মব–সন্ত্রাস নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন,যাদের লোক, তাদের নিয়ন্ত্রণ করতে হবে।এরপর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রকে সব (দায়িত্ব) দিলে হবে না।বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে,ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদের আগে সামাল দেওয়া।এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি।’

মব নির্মূল করার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, ‘বিচার একটাই হবে,বিচার কারও হাতে তুলে দেওয়া হবে না।বিচার থাকবে আদালতের হাতে ইনশা আল্লাহ।’

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে রংপুরে দলের জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে যাত্রা করেন জামায়াতের আমির শফিকুর রহমান।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন