জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক।।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের ফটক অবরোধের জেরে সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ৫টি জিপে করে সেনাসদস্যরা ১ নম্বর ফটকের সামনে এসে অবস্থান নেন।

এর আগে দুপুরে তিন দফা দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের একাংশ।বিকেল সোয়া ৫টার দিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাসিক ভাতাসহ মোট ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা।

এ সময় আহতদের তালিকার ক্যাটাগরি পুনর্বিন্যাস,সুরক্ষা আইন প্রণয়ন ও সরকারি সেবা প্রাপ্তির হটলাইন চালুর দাবি জানান তারা।বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বাঁধা দেয় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো।

এ সময় উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়।