নিজস্ব প্রতিবেদক।।বিধিবহির্ভুতভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অভিযোগে দণ্ড দেয়া হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিকাদারী প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষ হতে ওসমানী উদ্যানে অবৈধভাবে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পান পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেন তিনি।

তাৎক্ষণিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিনে দেখে উন্মুক্তভাবে বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

মন্ত্রীর সাথে উপস্থিত পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ গণমাধ্যমকে বলেন, বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন সহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed