উজিরপুরে সংখ্যালঘু পরিবারের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

উজিরপুর(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের উজিরপুরে অসহায় দরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখল ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

 

আজ রোববার (১৭  ডিসেম্বর ২৩) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের শাসের আলীর ছেলে ভূমিদস্যু ও মামলাবাজ প্রতারক আমির হোসেন আকন ওরফে আমির মহুরী (৪৫), শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত সেকান্দর আলী হাওলাদারের ছেলে সোলায়মান হাওলাদার (৫৫), ধামসর গ্রামের জলিল খলিফা(৫০) ও বরাকোঠা গ্রামের রোজীনা বেগম (৩৭) এর বিরুদ্ধে  ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন অসহায় সংখ্যালঘু পরিবারের হিরোলাল হালদার (৫৫),  মতিলাল হালদার (৬৫), অর্পনা রানী(৪০), ডালিয়া হালদার(৫০), রোজীনা বেগমের মামলার শিকার তার স্বামী আজিজুল রাড়ী, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর  রহমান হাওলাদার(৬৫), বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার(৭৫) সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল জজকোর্টের মহুরি পরিচয় দানকারী এবং উজিরপুর মডেল থানার সামনে আইনজীবী সহকারী পরিচয় দিয়ে অফিস খুলে প্রকাশ্যে থানার দরখাস্ত লেখার অজুহাতে বিভিন্ন অসহায় পরিবারকে মিথ্যা ও হয়রানী মামলায় জড়িয়ে নিঃস্ব করে ফেলেছে প্রতারক আমির মহুরী।প্রশাসন দেখেও না দেখার ভান করছে।এই সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে ৫ মাসে ধর্ষন, চাদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি সহ ২৪ টি মামলায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে চলছে।শুধু তাই নয় অসহায় পরিবারের বিরুদ্ধে বানারীপাড়া উপজেলার বিশারকান্দী গ্রামের শাহাবুদ্দিন বেপারীকে দিয়ে চাঁদাবাজি এবং বাকেরগঞ্জ থানার নেয়ামতি গ্রামের ঝুমুর হালদার কে দিয়ে ধর্ষণ মামলা,নিয়ামতি এলাকার অমল সরকারকে দিয়ে অর্থ আত্মসাৎ  সহ বিভিন্ন নামে বেনামে একেরপর এর মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। প্রকৃত পক্ষে এ সকল বাদীদের কোনো হদিস পাওয়া যাবে না।

 

আর এ সকল বিরোধের মুলে হচ্ছে উপজেলার বামরাইল ইউনিয়নের ৬৭ নং ধামসর মৌজার ৪০৯ নং খতিয়ানের মাত্র ৬৬ শতাংশ জমি।এই জমি দখলের মিশনে নেমেছে আমির হোসেন আকন ওরফে আমির মহুরী, পুস্পরানী, ভবতোষ বেপারী, রেপতি রানী, সোলায়মান হাওলাদার, জলিল খলিফা ও রোজীনা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে জোর পুর্বক জমি দখলের চেষ্টা চালায়।

 

এছাড়াও বরাকোঠা গ্রামের আজিজুল রাড়ীর বিরুদ্ধে তার স্ত্রী রোজীনা বেগমকে দিয়ে ৪টি মামলা ও বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করেন প্রতারক আমির মহুরী।তাদের এ অত্যাচার থেকে রেহাই পেতে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী পরিবার গুলো।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন