জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

উচ্চতর ডিগ্রি অর্জনে সহকারী জজ রাগিবের অষ্ট্রিয়া গমন, সকলের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক।।চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন সাবেক ছাত্রনেতা জনাব, সরওয়ার আলমের পুত্র কুমিল্লার সিনিয়র সহকারী জজ রাগিব মাহতাব সাংবিধানিক আইনে উচ্চতর ডিগ্রী অর্জনে অষ্ট্রিয়ায় (ভিয়েনায়) গমন করেছেন।

ইউরোপীয়ান ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে সেখানে তিনি পড়তে যাচ্ছেন। ১৮ সেপ্টেম্বর রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছেন রাগিব। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। বিশ্ব পরিমন্ডলে ভালো রেজাল্ট করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে ফিরে এসে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবেন।