ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও পাথর ও ইট ছুড়ে মারায় ট্রেনের বাইরের অংশের গ্লাসের ক্ষতি হয়েছে।তবে যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। পাকশী রেলওয়ে পুলিশের এসপি শাহাবুদ্দিন একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,কলকাতা থেকে ছেড়ে আসার পর আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়।সেখানে অপারেশনাল কাজের পর ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে ঈশ্বরদী লোকোশেড এলাকা অতিক্রম করার পরপরই পেট্রোল বোমা ছুঁড়ে মারা হয়।এতে ট্রেনের বাইরের অংশের গ্লাস ভেঙে যায়।

ঈশ্বরদী জংশনের সুপারিনটেন্ড মহিবুল ইসলাম বলেন, কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ১১.৫০ মিনিটে ঈশ্বরদী স্টেশন ত্যাগ করে।ট্রেনটি ১১.৫৫ থেকে ১২টার দিকে ঈশ্বরদীর শৈলপাড়া-লোকোশেড এলাকা অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটে।তবে চালক ট্রেনটি না থামিয়ে দ্রুতগতিতে চলে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (২) বীরবল মন্ডল বলেন,ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লোকোসেড অতিক্রম করার সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুঁড়ে।এতে জানালার দুইটি গ্লাস ভেঙে গেছে।যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জেনেছি।

পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর লোকোসেড অতিক্রম করার সময় কিছু দুষ্কৃতিকারী ট্রেনে হামলা চালিয়ে জানালা ভাঙচুর করেন।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেল পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছে।আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed