কুমিল্লা জেলা প্রতিনিধি।।ঈদে বাড়ি ফেরার পথে সদ্য পিআরএলে (অবসর-উত্তর ছুটি) আসা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার সীমান্তবর্তী হাজী এন্টারপ্রাইজের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা শাহজাহানের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামে।বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা শাহজাহান নিজেই।

 

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া বৃহস্পতিবার সকালে  বলেন, ‘গাড়িতে পুলিশ কর্মকর্তা শাহজাহান ও তার পরিবারের চার সদস্য এবং চালক ছিলেন।ঈদে বাড়িতে ফিরছিলেন তারা।কুমিল্লা-চাঁদপুর সড়কের হাজী এন্টারপ্রাইজের সামনে এলে গাড়ির নিচে রড নিক্ষেপ করে ডাকাত দল। এতে বিকট শব্দ হলে চালক গাড়ি থামান।গাড়ি থামাতেই তাদের ঘিরে ফেলে সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা।’

 

 

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘ডাকাতরা নগদ তিন লাখ ৭০ হাজার টাকা ও বিদেশি ঘড়ি এবং আংটি নিয়ে গেছে।সব মিলিয়ে চার লাখ টাকা হবে।এ সময় পুলিশ কর্মকর্তার শরীরেও আঘাতের চেষ্টা করেছে তারা।এ ঘটনায় বরুড়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছি আমরা।’

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed