ইসরায়েলে নিযুক্ত মার্কিন কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে,কর্মীদের বৃহত্তর জেরুজালেমের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।তবে তেল আবিব ও বির শেভা এলাকা এ সতর্কতার আওতামুক্ত থাকবে।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল।এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন।এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী বলে মনে করা হচ্ছে।যদিও ইসরায়েল এ হামলায় দায় স্বীকার করেনি।হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ যেন আঞ্চলিকভাবে ছড়িয়ে না পড়ে,তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই এ হামলা হয়।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানসংক্রান্ত কমান্ডার এরিক কুরিলা নিরাপত্তা হুমকির ব্যাপারে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে ইসরায়েল সফরে গেছেন।পেন্টাগন বলেছে,এটি পূর্বনির্ধারিত সফর। তবে সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এর তারিখ এগিয়ে আনা হয়েছে।

গত রোববার ইরানের এক কর্মকর্তা বলেছেন,ইসরায়েলের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়।কোনো একটি কনস্যুলেট ভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন,ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে পারে ইরান।

গতকাল বৃহস্পতিবার ভ্রমণ সতর্কতা সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, কী কারণে এ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হলো,তা সুনির্দিষ্ট করে তিনি প্রকাশ করবেন না। তবে তিনি বলেন,অবশ্যই আমরা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল যে হুমকিতে আছে,তার ওপর নজর রেখেছি।’

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও ইসরায়েলি বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণসংক্রান্ত পরামর্শগুলোয় পরিবর্তন এনেছে।তারা আশঙ্কা জানিয়েছে যে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানো হতে পারে।আর তাতে উত্তেজনা আরও বাড়বে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন