ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন-ম্যাক্রো

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েরল ম্যাক্রোর ওপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।রোববার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা বলছে,ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো।আর এনিয়েই ক্ষেপেছেন বেনিয়ামিন। শনিবার ম্যাক্রো বলেন,আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি।

সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন,ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না।

আল জাজিরা বলছে,যদিও ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারির দিকে না তবে ইউরোপিয়ান ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য।এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করছে।

এদিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাক্রো বলেছেন, আমার মনে হচ্ছে আমরা শুনছি না, আমার মনে হয় এটা ভুল। এ ক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আছে।

এ ছাড়া লেবাননে স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ম্যাক্রো।তিনি বলেছেন,উত্তেজনা কমানোতে অগ্রাধিকার দেওয়া উচিৎ।ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নেতানিয়াহু।

নিজ কার্যালয় থেকে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্বে বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছে,সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো।তবুও প্রেসিডেন্ট ম্যাক্রো এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।তাদের জন্য লজ্জা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন