ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫২টি স্কুল

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫২টি স্কুল।জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা ও শিক্ষা-কেন্দ্রিক এনজিও বলছে, ক্ষতির ফলে ৪ লাখ ৭০০ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।এর অর্ধেকের বেশি (৫২ শতাংশ) মেয়ে। খবর আল-জাজিরার।

তিনটি গভর্নরেটে (গাজা,খান ইউনিস ও উত্তর গাজা) ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি,মোট ক্ষতির ৭৪ শতাংশ।প্রায় ৯০ শতাংশ স্কুল ভবন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় ওসিএইচএ বলছে,৭ অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে ৩০৭ ফিলিস্তিনি।নিহতদের মধ্যে ৭৯টি শিশু।

নিহতদের মধ্যে ২৯৮ জন ইসরায়েলি বাহিনীর হাতে,আটজন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে ও অন্যজন বাহিনী বা বসতি স্থাপনকারীদের মাধ্যমে নিহত হয়েছেন। ২০২৩ সালে পশ্চিম তীরে মোট ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন