ইসরায়েলি বেসামরিক ৩ নারী মুক্তি পেয়েছেন

অনলাইন ডেস্ক রিপোর্ট।।দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল।

রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন তিন ইসরায়েলি বেসামরিক নারী,যারা অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দি ছিলেন।

মুক্তির সময়,প্রত্যেকের হাতে হামাস একটি করে ‘উপহার’ দেয়।এই উপহারের ব্যাগে ছিল গাজা উপত্যকার একটি মানচিত্র,বন্দি অবস্থায় তাদের তোলা ছবি এবং একটি সনদ, যেখানে বড় করে লেখা ছিল ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

সোমবার (২০ জানুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মুক্তি পাওয়া তিন নারীর নাম এমিলি ডামারি,রোমি গোনেন ও ডোরন স্টাইনব্রেগার।এমিলি ও রোমি একইসঙ্গে বন্দি ছিলেন।

হামাস তাদের হাতে ‘উপহারের ব্যাগ’ তুলে দেওয়ার আগে একটি অনুষ্ঠান আয়োজন করে,যেখানে তাদের হাসিমুখে ছবি তোলা হয়।সনদে আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের সদস্যরা স্বাক্ষর করেন এবং পরবর্তীতে,যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে, জিম্মিদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী,এই উপহার এবং ছবির ঘটনা হামাসের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত নেতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দাবি করেছে যে,জিম্মিরা তাদের ইচ্ছের বিরুদ্ধে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছেন।তারা মন্তব্য করেছেন,হাসিমুখে ছবি তোলার সময় জিম্মিরা আসলে তাদের স্বাধীনতা ফিরে পাওয়ার আনন্দে না,বরং এক ধরনের চাপের মধ্যে ছিলেন।

অন্যদিকে,সামাজিক গণমাধ্যমে এ ঘটনাটি নিয়ে সমালোচনা চলছে।কিছু মানুষ এটিকে ‘অসুস্থ মানসিকতার উদাহরণ’ ও ‘নির্মমতার নতুন সংজ্ঞা’ হিসেবে অভিহিত করেছেন, তবে হামাসের সমর্থকদের একটি অংশ এই পদক্ষেপকে প্রশংসা করেছে।উপহার দেওয়া ও ছবি তোলার ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র অঙ্গ সংগঠন এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড।

এ ঘটনায় আলোচনার মধ্যে রয়েছে মানসিক যুদ্ধ এবং যুদ্ধের নৈতিকতা সংক্রান্ত প্রশ্ন।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন