অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরাইলি হামলা পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

 

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইরানের বিরুদ্ধেই আরও বেআইনি নিষেধাজ্ঞা প্রয়োগ করার জন্য (ইউরোপীয় ইউনিয়ন) দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে; এটা দুঃখজনক।কারণ ইরান ইসরাইলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছেন।

হোসেইন আমিরাবদুল্লাইয়ান আরও বলেন, ‘এটাও দুঃখজনক যে, ইসরাইল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইইউ-এর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।’

বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed