ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে-পররাষ্ট্র সচিব,রুহুল আলম

নিজস্ব প্রতিবেদক।।ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন,ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে।

তিনি বলেছেন,ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে,সেটা আমরা জানি।

আমরা ইউক্রেন যুদ্ধ দেখেছি।সেটি দীর্ঘায়িত হওয়ায় আমরা দেখেছি যে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ কথা বলেন।

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এই এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন,মধ্যপ্রাচ্য অর্থনৈতিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে,এটা (যুদ্ধ) আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

যুদ্ধের ক্ষতির সম্ভাব্য দিকগুলো তুলে ধরে তিনি বলেন, যারা ওখানে প্রবাসী ছিলেন তারা কর্ম হারাবেন।যুদ্ধ বন্ধ হলেও পরবর্তী সময়ে যে অবস্থা তৈরি হবে তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও বিশেষ বিবেচনার বিষয়।তবে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার সিগন্যাল বা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।তা না হলে যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান,ইরানে বাংলাদেশিদের স্থানান্তরের কাজ চলছে।এ জন্য অর্থ প্রয়োজন।তবে সেদেশে অর্থ প্রেরণ কষ্টসাধ্য।স্থানান্তরের জন্য যে অর্থ লাগবে আমরা পাঠানোর চেষ্টা করছি।ওইখানে ব্যাংকিং চ্যানেল কাজ করে না। সেজন্য একটু বিলম্ব হচ্ছে।স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এজন্য বেশ বড় একটা অর্থ লাগবে,সেটা পাঠানোর চেষ্টা করছি।ইরানে প্রায় ‍দুই হাজার বাংলাদেশি আছেন।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে।ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহত বাড়ছে।ইরানও পাল্টা জবাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে।ফলে সেদেশেও হতাহতের ঘটনা ঘটছে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন