jugantorbarta

jugantorbarta

ইবিতে ছাত্রীকে উলঙ্গ করে নির্যাতন ভিডিও ধারণ অভিযুক্তরা পালিয়েছে!

কুষ্টিয়া প্রতিনিধি।।কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সানজিদা চৌধুরী ও তাবাসসুম ইসলাম ক্যাম্পাস ছেড়েছেন।

সানজিদা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।অপর অভিযুক্ত তাবাসসুম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা হল ছেড়ে চলে যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন বলেন,হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমি অভিযুক্ত দুজনকে হল থেকে চলে যাওয়ার বিষয়ে হল প্রভোস্টকে নির্দেশ দিয়েছি।এ ছাড়া, ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তার জন্য ইবি থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি দেখাশোনা করার জন্য আইন প্রশাসককে বলা হয়েছে।

প্রক্টর বলেন,দুই ছাত্রীর পরিবারের সঙ্গেও কথা হয়েছে। এরপর তারা ক্যাম্পাস ছাড়েন।এরমধ্যে একজনের বাড়ি রংপুর,তিনি তার বাবার কর্মস্থল রাজশাহীতে চলে গেছেন। আরেকজন একটু দূরের জেলার এ জন্য তিনি রাতে কুষ্টিয়ায় অবস্থান করেন।

উল্লেখ্য,ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।