ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের

ডেস্ক রিপোর্ট।।দেশের পরিচিত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল এখন গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়ের কেন্দ্রে।হাসপাতালের বিভিন্ন প্রকল্প,ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সরবরাহ ও প্রশাসনিক ব্যয়ের নামে পরিকল্পিতভাবে অতিরিক্ত ও ভুয়া বিল দেখিয়ে শত কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

অভিযোগে হাসপাতালের প্রভাবশালী ব্যক্তি ডা. তাহেরের নাম উঠে এসেছে।বিষয়টি সত্য হলে এটি নিছক আর্থিক অনিয়ম নয়,বরং মানুষের জীবন ও চিকিৎসা ব্যবস্থাকে পুঁজি করে চালানো এক নির্মম লুটপাটের দৃষ্টান্ত।

এ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা ডা. তাহেরের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন।প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কঠোর হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ বা ডা. তাহেরের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    মনপুরা (ভোলা) প্রতিনিধি।।ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার সকাল ৮টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা বিএনপির এক সহসভাপতির বাড়ির পাশে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশের ও নৌবাহিনীর উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহিম জানান,ভোট চাইতে গেলে বিএনপির লোকজন হামলা চালায়। বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিনও দাবি করেন, জামায়াতের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। এদিকে দৌলতখান উপজেলায় জামায়াতের নারী কর্মীরা বিএনপির নেতা–কর্মীদের হেনস্তা ও প্রচারে বাধার শিকার হয়েছেন।দৌলতখান উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মিনারা বেগম অভিযোগ করেন,নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালাগাল করা হয়েছে এবং ভোটারদের ভয় দেখানো হয়েছে। প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানানো হয়েছে—হেনস্তার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা,নিরাপদ গণসংযোগ নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া। মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন জানান,পুলিশ ঘটনাস্থলে ছিল,তবে লিখিত অভিযোগ না আসায় এখনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারে আলমকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (আজ) জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। আদালতে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দিনের শুরুতে বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।দুপুর প্রায় ৩টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে তাকে আদালতকক্ষে নেওয়া হয়। শুনানিকালে সরওয়ার আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেন,মঙ্গলবার রাতে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে তুলে নিয়ে যান।তিনি আদালতকে জানান,‘আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা চেয়েছে, আমি সবই দিয়েছি।’ জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম গতকাল সাইবার নিরাপত্তা অধ্যাদেশে হাতিরঝিল থানায় সরওয়ার আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য,গত ৩১ জানুয়ারি শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। ওই পোস্টে নারীদের নেতৃত্ব ও কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়,যা রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে জামায়াতে ইসলামী দাবি করে,অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং পোস্টটি তাদের নয়।এ ঘটনায় ১ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে দলের মগবাজার কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে জামায়াতের আইটি সেল দাবি করে, সরওয়ার আলমের সঙ্গে যুক্ত একটি সরকারি ই-মেইল ব্যবহার করে হ্যাকটি করা হয়েছে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 25 views
    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 32 views
    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 30 views
    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 36 views
    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 22 views
    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 25 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 28 views
    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 39 views
    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের