নিজস্ব প্রতিবেদক।।ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বার্তায় বলা হয়,“জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।”
এছাড়া ইনকিলাব মঞ্চের দাবি,সংগঠনের নেত্রী জুমা এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকেও আঘাত করা হয়েছে।
আরেকটি পোস্টে সংগঠনটি জানায়,আপাতত কোনো ধরনের জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বার্তায় বলা হয়, “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।সেই পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাই।”
উল্লেখ্য,শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…
![]()











সর্বশেষ সংবাদ :———