অনলাইন ডেস্ক রিপোর্ট।।ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান আমার ডিগবাজি নকল করেন।আগে জায়েদ খান এরকম করতো না,ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে এমনটাই মন্তব্য করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ শুক্রবার (০১ ডিসেম্বর) রাজধানীর ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি।সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন,আমি দুবাই গেছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে।সেখানে সে আমাকে বলতেছিল জায়েদ খান তো তোমাকে নকল করে।সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার।আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম,সে সেটা নকল করতেই পারে।’

হিরো আলম বলেন,আগে জায়েদ খান এরকম করতো না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে।কাজের অভিজ্ঞতায় সে আমার সিনিয়র।আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।’

ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন,আমি হারুন স্যারের কাছে গিয়েছিল।তাকে বলেছি আপনারা তো প্রতিবার বলেন, কিন্ত তারপরে নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়।হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন,এবার নির্বাচন করো আলম, এবারে কোনো ঝামেলা হবে না।তাই আমি বলতে চাই, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়,তাহলে আমি জোর গলায় বলবো,এবারের নির্বাচনে আমি পাশ করবো।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed