ইজতেমাস্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে,আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি-আইজিপি

গাজীপুর প্রতিনিধি।।পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,,বিশ্ব ইজতেমা ঘিরে কোনো গুজবে কান দিবেন না।ইজতেমা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।ইজতেমাস্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে,আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।”

বুধবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থল পরিদর্শন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, “দেশবাসীকে আমি অনুরোধ করব ইজতেমা নিয়ে কেউ গুজবে কান দেবেন না।একটি মহল দেশের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিভেদ সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

আইজিপি বলেন,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে; তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছেন।পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন দিয়ে মানুষের গতিবিধি মনিটর করা হচ্ছে।

“ইজতেমাস্থলে বিদেশি মেহমানদের স্বাগত জানানোর জন্য সেখানকার মুরুব্বীরা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে আমাদের অবহিত করেছেন।তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক কোনো পোস্ট বা ছবি আপলোড করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন আইজিপি।

ইজতেমায় যাতায়াত স্বাভাবিক রাখতে ‘বিশেষ ট্রাফিক ব্যবস্থা’ রাখা হয়েছে এবং যেকোন জরুরি প্রয়োজনে কট্রোল রুমের সহায়তা নেওয়া যাবে জানিয়ে বলেন,ঢাকা মহানগরের হলে ঢাকা মহানগর পুলিশের কন্ট্রোল রুম,গাজীপুর মহানগরের হলে গাজীপুর মহানগর পুলিশের কন্ট্রোল রুম, র‌্যাবের কন্ট্রোল রুম ও রেলওয়ে পুলিশের কন্ট্রেল রুমে যোগাযোগ করতে পারেন।

“এছাড়া কাছের থানায়ও জানাতে পারেন।সর্বোপরি আপনাদের কিছুই মনে না থাকলে ৯৯৯-এ ফোন করে দিবেন।আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত আছি।”

কেউ ইজতেমার পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক।তিনি সাংবাদিকদেরও ইজতেমার তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন,ইজতেমার নিরাপত্তায় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম,ডগ স্কোয়াড চুরি,ডাকাতি,ছিনতাই ও বিস্ফোরক প্রশিক্ষক টিম এবং নৌ বহরের পাশাপাশি পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা,ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে।

“বিশ্ব ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যেকোন ধরনের পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও আস্থা রয়েছে।আশা করি,সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমায় যথাযথ নিরাপত্তা দিতে সক্ষম হব।”

এ সময় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম,ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নুরুল ইসলাম,পুলিশ হেডকোয়ার্টারের (অপারেশন) ডিআইজি মো. আনোয়ার হোসেন ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন