ইউনূসকে নিয়ে আবারও এক-এগারো ঘটাতে চায়-সেতুমন্ত্রী, ওবায়দুল কাদের-এমপি

মাজহারুল ইসলাম।।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ইউনূসকে নিয়ে আবারও এক-এগারো ঘটাতে চায়,তাই আমাদের সতর্ক থাকতে হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও মিছিল উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন,এবার অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে।হিন্দুদের ধর্মীয় উৎসব উপলক্ষে একটি বছর কুমিল্লাসহ ২৫টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল।এ ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাই-বোনেরা কিন্তু নিরাপদে আছেন।তবে সময় খারাপ।এবার ভয় পাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন,শ্রীকৃষ্ণ আমাদের জন্য যে পাঁচটি উপদেশ রেখে গেছেন,তা এত বছর পরও প্রাসঙ্গিক।

সবাইকে মনে রাখতে হবে।শ্রীকৃষ্ণকে লালন করতে হবে। শান্তি যেন বজায় থাকে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশে গত সাড়ে ১৪ বছরে এটি প্রমাণিত হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের শেখ হাসিনা ছাড়া আর কোনো আপন মানুষ নেই।

তিনি বলেন,মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দু ভাই-বোনদের পাশে থাকবেন।তাদের বাড়িঘর,মন্দির যেন অশুভ শক্তি ক্ষতি না করতে পারে।তাদের পাশে আপনাদের থাকতে হবে।মন্দিরে,বাড়িঘরে,মণ্ডপে আপনাদের নিরাপত্তা দিতে হবে।

কাদের বলেন,আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক অবস্থায় আছে।আর তিন সাড়ে তিন মাস আছে নির্বাচনের।এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি তৎপর।এই অশুভ শক্তি জামায়াতকে সাথে নিয়ে তৎপর। এবার তারা ড. ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায়।তারা ইউনূসকে নিয়ে আবারও এক-এগারো ঘটাতে চায়।

উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন,অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ খেলা খেলতে চায়।আজ শেখ হাসিনার সরকারের পাশে আপনাদের দাঁড়াতে হবে।এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।

এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ সার্বজনীন পুজা কমিটি, হিন্দু মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন