আস্থাটি নির্বাচন কমিশন একা তৈরি করবে, তা নয়-আস্থা আপনাদের মনের মধ্যেও আনতে হবে-বেগম রাশেদা সুলতানা

রংপুর প্রতিনিধি।।নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘আমরা বসার পর থেকে শুনে আসছি আস্থা নেই,আস্থা নেই। আস্থাটি নির্বাচন কমিশন একা তৈরি করবে, তা নয়। আস্থা আপনাদের মনের মধ্যেও আনতে হবে। বিশ্বাস থাকতে হবে। এ আস্থা আমি প্রথমে আনতে বলব। নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে চায়। এই বিশ্বাসটুকু আনতে হবে।’

আজ শনিবার দুপুরে রংপুর সিটি নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদা সুলতানা এসব কথা বলেন। ভোটারদের ভোটকেন্দ্রে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে থাকবে। আমাদের নির্বাচন কর্মকর্তারা থাকবেন। তাঁদের বলবেন, আমার ভোট আমি দিতে পারিনি। আমরা তখন অ্যাকশন নিতে পারব।’

যন্ত্রের ভেতর কোনো প্রকার ম্যানিপুলেশন করার সুযোগ নেই। এটা নিশ্চিত হয়েই আমরা সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার

ভোটকেন্দ্রের আশপাশের এলাকাবাসীরও একটা দায়িত্ব আছে বলে মন্তব্য করেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘ভোটের ক্ষেত্রে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।’ ইভিএম নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইভিএম নিয়ে সংশয় অনেকের মধ্যে আছে। সাধারণ জনগণের মধ্যেও আছে। এটি একটি নতুন প্রযুক্তি, নতুন বিষয়। ব্যাপকভাবে মানুষ অভ্যস্ত না। আমি শুধু একটা কথাই বলব, ইভিএমে আপনারা আস্থা রাখেন। ইভিএম আমরা ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছি। ৮০০-৯০০ ইলেকশন ইভিএমে আমরা করে ফেলেছি।’ এর সঙ্গে তিনি যুক্ত করেন, ‘ইভিএম যন্ত্রের কোনো ত্রুটি নেই। যন্ত্রের ভেতর কোনো প্রকার ম্যানিপুলেশন করার সুযোগ নেই। এটা নিশ্চিত হয়েই আমরা সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমি বলব, যন্ত্র কখনো খারাপ হয় না। যন্ত্রের পেছনে যাঁরা একটু দুষ্কর্ম করতে চান, এটুকু আমরা বলতে পারি যে কমিশন থেকে এ ধরনের দুষ্কর্মকে প্রশ্রয় দিই নাই। দেব না। ইভিএম দিয়ে জাল ভোট দেওয়া কোনোক্রমেই সম্ভব হয় না। নির্দিষ্ট সময়ের আগে মেশিন খোলেও না।’ নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে তাদের প্রতি আস্থাশীল হতে বলেন। নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যদি সুন্দর ও নিরপেক্ষ ভূমিকা নেন, অবশ্যই রাষ্ট্রের এসব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে হবে।’

  • Related Posts

    পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

    নিজস্ব প্রতিবেদক।।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-সহ বাংলাদেশ পুলিশের ডিআইজি,অতিরিক্ত ডিআইজি, উপপুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে…

    বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।আজ মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণবিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে।হালনাগাদ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে,নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন