আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরাইল

অনলাইন ডেস্ক রিপোর্ট।।অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতাল ও এর আশপাশের এলাকায় গত চার দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অন্তত ১৪০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়ে বলেছে,ওই এলাকায় এখনও অভিযান চলছে।খবর আনাদোলু এজেন্সির

সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরাইল।হামাসের জ্যেষ্ঠ সদস্যদের লক্ষ্যবস্তু বানিয়ে ট্যাংকের গোলা নিক্ষেপ ও বিমান হামলা চালানো হয়েছে

রোগী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ব্যাপক সমাগমের মাঝে হাসপাতাল কমপ্লেক্স ও এর আশপাশে কয়েক দিন ধরে লড়াই চলছে।এর আগে,গত নভেম্বরে গাজার এ হাসপাতাল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর অভিযান ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

সোমবার থেকে চলমান লড়াইয়ের কথা উল্লেখ করে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে,অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাসপাতাল এলাকায় হামাসের ১৪০ জনেরও বেশি সদস্যকে হত্যা করা হয়েছে।

আল-শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসরাইলি বাহিনী বলেছে,গতকাল সেখানে হামাস সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়েছে। এতে হামাসের ৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরাইল। নির্বিচার হামলায় উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ৩২ হাজার ছুঁই ছুঁই করছে।গত অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন